কালের খবর ডেক্সঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গোপালগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় জেলা শহরের আলহেরা মডেল মাদ্রাসায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।জেলা কমিটির সভাপতি সমশের আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মুহাঃ আজাহারুল ইসলাম এবং জেলা কমিটির প্রধান উপদেষ্টা এস এম রেজাউল করিম।এ সময় সংগঠনের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION