মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

সংবাদ সম্মেলন করে নিজের দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২, ৫.৪০ পিএম
  • ৫৫২ Time View
95

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে দুর্নীতি  এবং অনিয়মের অভিযোগ এনে উপজেলায় কর্মরত বেশ কয়েকজন স্বাস্থ্য সহকারী সংবাদ সম্মেলন করেছেন।বুধবার (৫জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে টুপুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বেশ কয়েকজন স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত গত জুন মাসে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৭৩জন মাল্টিপারপাস ভলান্টিয়ারের কাজ থেকে ২লক্ষ ৭৩হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন বলে স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ডা. নন্দা সেন গুপ্ত সকল স্বাস্থ্য সহকারীর কাজ থেকে করোনা ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সম্মানী ভাতা থেকে ২০পার্সেন্ট করে উৎকোচ নিয়েছেন। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ওই স্বাস্থ্য সহকারী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে প্রতিকার পায়নি বলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সহকারীরা উল্লেখ করেন।

নাম প্রকাশ না করার সত্যে কোটালীপাড়া উপজেলার বেশ কয়েকজন স্বাস্থ্য সহকারী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যার কোটালীপাড়ায় স্বাস্থ্য বিভাগকে নিয়মতান্ত্রিকতার মধ্যে চালাতে যেয়ে এই সমস্যার সৃস্টি হয়েছে। অনেকে আছেন কর্ম ফাকি দিয়ে দিন পার করেন। আবার অনেকে কাজ করতে করতে ক্লান্ত হয়। এর একটি সঠিক সমাধান হওয়া উচিৎ।

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তাদের সঠিকভাবে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথা বললে তারা আমার উপর ক্ষেপে গিয়ে এই মিথ্যা অভিযোগ এনেছেন। এখানে দায়িত্বভার গ্রহনের পরে কয়েকজন দুষ্ট প্রকৃতির কর্মচারির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় তারা আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করেন। তিনি আরো বলেন, এখানে যারা স্বাস্থ্য সহকারী আছেন তারা সবাই স্থানীয়। আমি বাইরের হওয়ায় তারা  আমার নির্দেশ অমান্য করে তাদের মতো করে কাজ করতে চায়। এসব বিষয় তুলে ধরে সিভিল সার্জন বরাবর লিখিত প্রতিকার চেয়েছি। এ অভিযোগের তদন্ত হলে হাফিজুর রহমান আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন।তাছাড়া বুধবার হাফিজুর রহমান যে সংবাদ সম্মেলন করেছে  তা অফিস চলা কালিন সময়ে। এটা শৃংখলা ভঙ্গের আরেকটি অপরাধ । এ বিষয়টিও সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে কোন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাইনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহম্মদ বলেন, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমানের বিরুদ্ধে কর্ম ফাকিসহ বেশ কিছু  অভিযোগ সম্পর্কিত লিখিত অভিযোগের ভিত্তিত্বে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সদস্যরা কোটালীপাড়ায় এসে তদন্ত সম্পন্ন করেছে। এসব অভিযোগ থেকে বাচতে সে এই সংবাদ সম্মেলন করে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION