রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

ফেডারেশন কাপ ফুটবলে পুলিশের সাথে ২-২ গোলে ড্র শেখ জামালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৪০ পিএম
  • ৪৯০ Time View
158

কালের খবরঃ

ফেডারেশন কাপ ফুটবলে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় শেখ জামাল। খেলার শুরুতেই দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করে। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শেখ জামালকে। খেলার ২৩ মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় মো. আব্দুল্লাহ গোল করে শেখ জামালকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে এ লিড ২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ২৫ মিনিটের মধ্য মাঠের খেলোয়াড় সৈয়দ শাহ কাযেম ক্রিমনী গোল করে বাংলাদেশ পুলিশকে ১-১ গোলে সমতায় ফেরান। এর ৬ মিনিট পর ৩১ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড এডিস হোরাসিও ইবারগুন গার্সিয়া গোল করে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে এগিয়ে দেন।

তবে বাংলাদেশ পুলিশও বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি। ৮ মিনিটের ব্যবধানে ৩৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সোপুরুচি অগাস্টিন ডিমগবা গোলে করে শেখ জামালকে ২-২ গোলে সমতায় ফেরান। তবে আর কোন গোল না হওয়ায় ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধে দু’দল গোলের জন্য আক্রমনের ধার বাড়ায়। তবে সহজ সুযোগ নষ্টের মহরায় গোল বঞ্চিত হয় দু’দল। বাকী সময়ে কোন গোল না হওয়ায় ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।ফলে গ্রুপ-এ তে ২ ম্যাচ শেষে ১ জয় আর ১ ড্র নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে শেখ জামাল আর সমান ম্যাচে ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে ২য় স্থানে বাংলাদেশ পুলিশ আর ১ পয়েনট নিয়ে গ্রুপের তলানীতে রহমতগঞ্জ।   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION