শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রান্তিক কৃষকদের উন্নয়ন ঘটাতে গোপালগঞ্জে কৃষি বিভাগের সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪.৪৮ পিএম
  • ৩৮৯ Time View
91

কালের খবরঃ

প্রান্তিক কৃষকদের উন্নয়ন ঘটাতে গোপালগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়  এই অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্টা) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা পূর্ব পাড়্ গ্রামের ওঝাবাড়িতে ও বিকেল সাড়ে তিনটায় নকড়িরচর গ্রামের খেয়াঘাট এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্র্যাক ব্যাংক এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ( পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জেবুন নেছা জাবেদুর।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো. মতিউর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জহিরুল হক।

প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। খামারবাড়ি গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুন্ডুর সঞ্চালনায় প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিবেকানন্দ হীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, সিলনা গ্রামের প্রবীণ কৃষক প্রভাত বিশ্বাস,  আলমগীর হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানো হবে। প্রশিক্ষণ ও প্রদর্শনী খামারের মাধ্যমে এসব  কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন করা হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। আর কৃষিতে সমৃদ্ধ হলে দেশ উন্নতির দিকে এগোবে।

এর আগে কর্মকর্তাবৃন্দ সিলনা পূর্বপাড়া বিলের প্রায়  ৪০ বিঘা  অনাবাদি পতিত জমি পরিদর্শন করেন। সেসব জমি আগামী মৌসুমে পরিস্কার পরিচ্ছন্ন করে চাষ উপযোগী করে তুলতে কৃষকদের পরামর্শ দেন এবং ভাসমান বেডে সবজি চাষ পরিদর্শণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION