বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি

গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১.১৩ পিএম
  • ৩৫৩ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩-তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায়  গোপালগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আল – বেলী আফিফা ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ,  পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, বিসিক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান,  জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর,  জেলা খাদ্য নিয়ন্ত্রক, এলজিইডি, পিডাব্লিউ ডি, পানি উন্নয়ন বোর্ড, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,  শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন দপ্তর,  শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদ গোপালগঞ্জের চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল প্রমূখ বক্তব্য রাখেন।

বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ ও অসহায় ১০৫ জন মহিলার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  সেলাই মেসিন বিতরণ করেন প্রতিদিন।  এছাড়া ১২০ জন মহিলার হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ।

এরপর সেখানে  বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম সহ অন্যান্য অতিথিরা।

উল্লেখ্য, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  ১৯৩০ সালের ৮ আগস্ট  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে  জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।

এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION