সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

বৃস্টি উপেক্ষা করে গোপালগঞ্জে ঈদের নামাজ আদায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ১০.৩৫ এএম
  • ৫৩১ Time View
178

কালের খবরঃ

বৃস্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।প্রতিকূল আবহাওয়ার কারনে বৃহস্পতিবার (২৯ জুন)সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় (পৌর)ঈদ গাহ ময়দানের পরিবর্তে কেন্দ্রীয় কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এ জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। এরপর একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলাজি) আজাহারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার আরিফ হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করেন।  এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ।এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION