সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

কোটালীপাড়ায় বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ২.১৪ পিএম
  • ৪১১ Time View
38

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খরিপ মৌসুমে উপশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ কিষাণীদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫  জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ২হাজার কিষাণ কিষাণীর মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়।গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, কিষাণ আব্দুল হাই শেখ বক্তব্য রাখেন।

কিষাণ আব্দুল হাই শেখ বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, এ বছর আমরা উপজেলার ২হাজার কিষাণ কিষাণীর মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেছি। গত বছর ১হাজার জনের মাঝে বিতরণ করেছিলাম। ফলন ভালো হওয়া ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার স্যারের প্রচেষ্টায় এ বছর ১হাজার জন কিষাণ কিষাণীর জন্য বীজ ও সার বেশী পেয়েছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION