বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

তিন ফসলি জমি রক্ষায় কোটালীপাড়ায় কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৫.৫১ পিএম
  • ৪৬৯ Time View
138

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের  তিন ফসলি জমি নষ্ট করে মৎস্য ঘের তৈরীর প্রতিবাদে ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছে এলাকার সাধারণ কৃষক। মানববন্ধনকারীরা জানিয়েছেন, রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বিলে কৃষি জমি নষ্ট করে মৎস্য ঘের তৈরী করছে একটি প্রভাবশালী মহল। আইনের কোন তোয়াক্কা  না করে  প্রভাবশালীরা একের পর এক ঘের তৈরী করছে। ফলে কমে যাচ্ছে কৃষি জমি।

বুধবার  (১৪ জুন) সকাল ১০ টায় কৃষি জমি নষ্ট করে ঘের কাটা বন্ধের দাবীতে জমির মধ্যে ব্যানার হাতে ফসলি জমি রক্ষায় মানববন্ধন করে জমির মালিক ও এলাকার সাধারণ মানুষ।

মানববন্ধনকারীরা অভিযোগ তুলে বলেন, এলাকার প্রভাবশালী একটি মহল সংঘবদ্ধ হয়ে প্রায় সাড়ে তিনশত  বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের তৈরী করছে। এসব  জমিতে বছরে ২/৩ বার ধানসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। জমি কেটে মাছের ঘের হলে সাধারণ কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবে। বর্ষা মৌসুমে এসব এলাকার দরিদ্র মানুষ জলাশয়ে মাছ শিকার করে  জীবিকা নির্বাহ করে থাকে। গবাদি পশুর খাদ্যও এই জমি থেকে সংগ্রহ করে।  এই ঘের তৈরী হলে এর মধ্যে  অনেক বাড়িঘর পড়বে। এখানে মাছ চাষ করলে বাড়ির পাড় মাছে খেয়ে ব্যাপক ক্ষতি করবে। এভাবে কৃষি জমি নষ্ট করে মৎস্য ঘের তৈরী বন্ধের দাবী জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কাঁচিকাটা গ্রামের কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার প্রমূখ। তারা তিন ফসলি জমি নষ্ট করে ঘের কাটা বন্ধের জন্য  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION