রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামালকে ১-০ গোলে হারাল মোহামেডান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৬.৪৯ পিএম
  • ৫১১ Time View
152

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান।

শুক্রবার (১৯ মে) বিকাল ৪টার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় মোহামেডান। শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য আক্রমণাত্মক খেলা শুর ‍করে দুই দল। তবে ৫২ মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় সাজ্জাদ হোসাইন গোল করে মোহামেডানকে এক গোলের লিড এনে দেয়। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ালেও শেখ জামালের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় গোল পোস্ট। বারবার পোস্টে লেগে বল ফিরে আসলে গোল বঞ্চিত হতে থাকে শেখ জামাল। ফলে ম্যাচে গোল করতে না পারায় মোহামেডানের কাছে এক গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ জামালকে।

১৫ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে মোহামেডান আর ১৬ ম্যাচে ৪ জয়, ৯ ড্র ও ৩ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেখ জামালের অবস্থান ৫ম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION