বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বশেমুরবিপ্রবি-তে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.১৪ এএম
  • ৫৩৮ Time View
94

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

২০ মে শনিবার শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ মে দুপুর ১২.০০ টায় অনুষ্ঠিতব্য বি ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় মোট ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে সি ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা। এতে ৩৫৯ জন এবং আগামী ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ১ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান, ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে  প্রবেশ করা যাবেনা। উল্লেখ্য, আগামী ২০ মে থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION