বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

চাকুরী স্থায়ীকরণের দাবীতে বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের আমরণ অবস্থান কর্মসূচী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৩.৫৫ পিএম
  • ৪২৯ Time View
72

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

চাকুরী স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক ১৩৪জন কর্মচারী আমরণ অবস্থান কর্মসূচী শুরু করেছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে চাকুরী স্থায়ী করণের দাবীতে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিস কক্ষের সামনে ফ্লোরে বসে তারা অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচী চলাকালে আন্দোলনকারীরা চাকরী স্থায়ী করনের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে এবং প্লাকার্ড বহন করে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকুরী স্থায়ীকরণের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে।তখন বর্তমান ভিসি এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। কিন্তু বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION