বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ জেলা প্রশাসান ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৪৭২ Time View
161

কালের খবরঃ

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় গোপালগঞ্জ জেলায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) প্রথম ও শনিবার (১৩ মে) বিকেলে দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয়। প্রস্তুতি মূলক সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোখা’ ধেয়ে আসছে। আমরা গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় ২২৬টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছি। জি আর ক্যাশ ৮লাখ ৫হাজার টাকা,জি আর চাল ৪৮০ মে.টন, কম্বল ৪হাজারটি,স্বেচ্ছাসেবক ৩হাজার ১৯৫ জন,মেডিকেল টিম ৭১ টি ও নিয়ন্ত্রণ কক্ষ ৬ টি প্রস্তুত করেছি।প্রতি উপজেলার নির্বাহী অফিসারকে প্রধান করে উপজেলা কামিটি গঠন করা হয়েছে। আর জেলা পর্যায়ে জেলা প্রশাসক সভাপতি ও জেলা ত্রাণ ও পর্নবাসন কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে।জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি সকল দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।এছাড়া ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন মংলা বন্দর এলাকা থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা একটু কাছে। তাই ঝুকিপূর্নও বটে। সেখানে মাইকিং করে এলাকাবাসীদের সাইক্লোন সেন্টারে আসার আহবান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য উপজেলা গুলোতে প্রচার প্রচারনা চালানো হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION