বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩, ১.৩৫ পিএম
  • ৪২৫ Time View
87

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছে। আহতদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, কালিকাবাড়ি  গ্রামের জগদীশ বৈরাগীর ছেলে নিমচাঁদ বৈরাগীর সাথে একই গ্রামের গোপাল বৈরাগীর ছেলে পরিতোষ বৈরাগীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার দিন পরিতোষ বৈরাগী নিমচাঁদ বৈরাগীকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়।

গুরুতর আহত নিমচাঁদ বৈরাগী (৪৫), অরুন বৈরাগী (৪৮), মিতালী বৈরাগী (৩০), ববিতা বৈরাগী (৩১), মিনু বৈরাগী (৩৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে উপজেলার বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত নিমচাঁদ বৈরাগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য  বুধবার (৩মে) তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় নিমচাঁদ বৈরাগীর স্ত্রী ববিতা বৈরাগী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ববিতা বৈরাগী বলেন, পরিতোষ বৈরাগীর সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে পরিতোষ বৈরাগী ও তাদের লোকজন আমাদেরকে মারধর করে।

এ বিষয়ে জানার জন্য পরিতোষ বৈরাগীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, নিমচাঁদ বৈরাগীর স্ত্রী ববিতা বৈরাগীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যাতা পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION