শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২.১৭ পিএম
  • ৫০৯ Time View
132

কালের খবরঃ

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও স্কুল-কলেজের পক্ষে  বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিকে রবিবার সকালে স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, সওজ, গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, শেখ রেহানা টেক্সটাইল এন্ড ইন্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও স্কুল কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে  জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, কারারক্ষী,বিএনসিসি এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ৭১ এর সদর উপজেলা পরিষদ চত্বরে বধ্যভূমি শহিদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুরপাড়) পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধাদের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা ও ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION