বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টুঙ্গিপাড়া ছাত্রলীগে! শামচুল সভাপতি লিংকন সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১.০৫ এএম
  • ৪৯৯ Time View
184

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শামচুল হককে সভাপতি ও লিংকন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার  (২৪ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী এক বছর মেয়াদী নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, রিয়াদুল ইসলাম লিমন, জোনায়েদ সিদ্দিকী, রাজীব শেখ, সোহেল ফকির,  রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাজিদুর রহমান সোহান, জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মোল্লা, বিএম তন্ময়, শাহিন বিশ্বাস।এদিকে নতুন কমিটি ঘোষনার সাথে সাথে টুঙ্গিপাড়ায় আনন্দের বন্যা বয়ে যায়। পদ পাওয়া ছাত্রলীগ নেতৃবৃন্দদের মিষ্টি খাইয়ে ও  ফুল দিয়ে বরণ করে নেন  নেতা কর্মী এবং স্বজনরা। বিতরণ করা হয় মিষ্টি।

নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক বছরের জন্য টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আকারে রূপ দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।উল্লেখ্য ২০১৩ সালে সম্মেলনরে মাধ্যমে গঠিত কমিটি দীর্ঘ ১০ বছর টুঙ্গিপাড়া ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করেছে।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION