মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জের বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন! দাবী না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১.৫১ পিএম
  • ৬০৫ Time View
162

কালের খবরঃ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবীতে গোপালগঞ্জে পাঠদান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে জেলা শিক্ষক সমিতি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন।সেখানে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারন সম্পাদক নীহার কান্তি বাছার, সহসভাপতি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া সভাপতি মৃণাল কান্তি বাইন, সাধারন শিক্ষক বেবী বিশ্বাস, কোটালীপাড়ার সাধারন শিক্ষক নিহার রঞ্জন ওঝা, কাশিয়ানীর সাধারন শিক্ষক মানিক রতন রায় প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।বক্তারা বলেন তাদের দাবী মেনে না নিলে আগামীতে পাঠদান বন্ধ রেখে কঠোর আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION