শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পেনাল্টি শুটে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৫২৫ Time View
152

কালের খবরঃ

গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট-আউটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে শক্তিশালি ঢাকা আবাহনী লিমিটেড। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় ছিল শেখ রাসেলের অধিনায়ক শেখ জামাল ভূইয়ার আর্জেন্টাইন ক্লাবে যোগ দেয়া নিয়ে ক্লাবের বাঁধা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালি ঢাকা আবাহনীর মুখোমুখি হয় শেখ রাসেল। খেলার প্রথমার্ধেই শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে ঢাকা আবাহনী। বেশ কিছু সুযোগ নষ্ট করলেও ১৬ মিনিটে মেহেদী হাসান গোল করে আবাহনীকে এগিয়ে দেন। আর কোন গোল করতে না পারায় ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে এলেটা কিংসলে ওশিওখা গোল করে আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর গোল পরিশোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ রাসেল। ৬৪ মিনিটে শেখ রাসেলের দিপক রায় গোল করে ব্যবধান ২-১ করেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে কেফি জিন চার্লস দিদিয়ের ব্রসো গোল করে শেখ রাসেলকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মোঃ খালেকুজ্জামান গোল করে শেখ রাসেলকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু এর ৪ মিনিটের মাথায় ৮৮ মিনিটে পিটার নওরাহ গোল করে আবাহনীকে সমতায় ফেরানোর পাশাপাশি পরাজয়ের হাত থেকে রক্ষা করে। পরে পেনাল্টি শুট-আউটে দুই দলই ৫টি শটে ১ টি করে শট মিস করলে ৪-৪ এ সমতা থাকে। পরে ১টি করে শটে শেখ রাসেল মিস করলেও আবাহনী গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION