শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কাশিয়ানীতে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ৪৮৭ Time View
143

কাশিয়ানী প্রতিনিধিঃ

গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ভিতির সৃস্টি হয়েছে। ছিনতাইকৃত গ্যাসের মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী মুঠোফেনে জানিয়েছেন, মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ী পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা এবং রাত ৩টা ৬ মিনিটে ধলেশ্বরী ব্রীজে টোল দেয়।

এদিকে বাজার এলাকা থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ভিতির সৃস্টি হয়েছে। তারা বাজারে পুলিশি টহল বাড়ানোর দাবী করেছেন।

এ ব্যপারে কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তারা কাজ করছেন। তবে ব্যবসায়ী এখনও থানায় কোন অভিযোগ দেয়নি।

উল্লেখ্য বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে দুইশত টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতি সিলিন্ডার গ্যাস ১হাজার ৩২০টাকা কেনা আসলেও এবার দাম বৃদ্ধি পেয়ে ১হাজার ৫২০টাকা হয়েছে। যা আগের মূল্যথেকে দুইশত টাকা বেশী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION