শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামাল ৩-২ গোলে শেখ রাসেলকে পরাজিত করে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৫১৫ Time View
158

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে আজকের খেলায় শেখ রাসেলকে ৩-২ গোলে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ।শনিবার (১৪ জানুয়ারী) বেলা দুইটা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের আজকের খেলায় মুখোমুখি হয় দুই জায়েন্ট দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। দুই দলের আক্রমন আর পাল্টা আক্রমনে শুরু থেকেই খেলা জমে উঠে। খেলার ৩৪ মিনিটে শেখ জামালের আক্রমন ভাগের খেলোয়াড় বল নিয়ে শেখ রাসেলের ডি বক্সে ঢুকে পড়লে তাকে অবৈধভাবে ফাউল করায় পেনালটি পায় শেখ জামাল । পেনালটিতে শেখ জামাললের ৯ নং জার্মিধারী ইজিকাইল স্টুয়ার্ড গোল করে শেখ জামালকে ১-০ গোলে এগিয়ে দেয়। এর পর আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ব্যবধান নিয়ে প্রথম আর্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয় আর্ধেও একই ধারায় খেলা শুরু হয়। দ্বিতীয় আর্ধের ৪৯ মিনিটে শেখ জামালের ১৪ নং জার্সিধারী মান্নাফ রাফি গোল করে আবারো দলের গোলের ব্যবধান বাড়িয়ে শেখ জামালকে ২-০ গোলে এগিয়ে দেয়। এর পর খেলার ৭০ মিনিটে শেখ রাসেলের ৯১ নম্বর জার্সিধারী উজবেকিস্থানের ফরোয়ার্ড তিমুর টালিপফ শেখ জামালের জালে প্রথম গোল করে এক গোল শোধ করলে গোল ব্যবধান দাড়ায় ২-১। খেলার ৭৪ মিনিটে শেখ জামালের আরেক উজবেকিস্থানের খেলোয়াড় নোদির মাভলোনোভ আবারো শেখ রাসেলের জালে বল জড়ান। এতে শেখ জামাল ৩-১ গোলে এগিয়ে যায়।  এর এক মিনিট পরেই (৭৫ মিনিটে) শেখ রাসেলের নাইজেরিয়ান স্টাইকার এমফু সানডে গোল করে গোল ব্যবধান কমান। ফলে দুই দলের পরিসংখ্যান দাড়ায় ৩-২ গোলের। খেলার শেষ দিকে শেখ রাসেল একক আধিপত্য বিস্তার করে শেখ জামালের রক্ষণভাগে একাধিক হানা দিলেও আর কোন গোল করতে না পারায় শেষ পযন্ত ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ রাসেলকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION