রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় শতাধিক বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪.১১ পিএম
  • ৫৫৫ Time View
142

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শতাধিক যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ নুরুল আমিন। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, উদ্যোক্তা সজিব মুন্সী, ফাতেমা বেগম, জর্তিম্ময় মন্ডল, রিপা খানম প্রমূখ।

পরে শতকরা ৯টাকা সুদের বিপরীতে ১০২ জন যুবক যুবতীদের সাবলম্বী করতে  দুই বছর মেয়াদী  ১ কোটি ৪০লাখ ৩০ হাজার টাকার চেক যুবক যুবতীদের হাতে তুলে দেয়া হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন।এর আগে অতিথিবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনজাত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION