শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৪.১২ পিএম
  • ৫৫৬ Time View
137

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি-র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজতে অংশ নেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ (এমপি), কেন্দ্রী আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু (এমপি), গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিশেখ আবুল বাশার খায়ের,সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে  কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন বলেন, সকল অপশক্তি, পাপাচার, ধর্মান্ধতা, বিএনপি-জামায়েতের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবন্ধ। উন্নয়নের বিরুদ্ধে যে সব অপশক্তি, বিএনপি জামায়েতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে। সকল গুজব, মিথ্যাকথা, বিএনপি-জামায়েতের সকল যড়যন্ত্র থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে মুখ্য লক্ষ্য যে লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবো আমরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION