শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গণপূর্তের নতুন নির্বাহী প্রকৌশলীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২, ৭.০২ পিএম
  • ৫৪৮ Time View
37

কালের খবরঃ

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নতুন যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার (২৩ মে) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, উপবিভাগীয় প্রকৌশলী (ইএম ) তন্ময় কর্মকারসহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়োজিত প্রকৌশলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ জেলায় গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়ণাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করে।এর আগে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসেন খান ও সাধারণ সম্পাদক রইজ আহমেদের নেতৃত্বে সমিতির সদস্যরা নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION