সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬.৪১ পিএম
  • ১৫ Time View
19

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, তোমরা যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ, তাদের কলেজজীবনের প্রথম দিন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি তোমরা লক্ষ্য ঠিক করতে না পারো, তাহলে তোমাদের জীবন বিপন্ন হতে পারে। লক্ষ্যহীন মানুষ মাঝিহীন নৌকার মতো। তাই জীবনের লক্ষ্য স্থির রেখে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে গেলে তোমাদের জীবন সফল হবে।

আজ সোমবার (১২ অক্টোবর)গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে। শুধু নিজেরা মাদক থেকে দূরে থাকলেই হবে না, সহপাঠীদেরও মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক শুধু ব্যক্তির ক্ষতি করে না, এটি পরিবার, সমাজ, রাষ্ট্র ও দেশেরও ক্ষতি করে।

মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে আমার একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল বা প্রশাসনের পক্ষেও এককভাবে তা নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আসুন, সবাই মিলে মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।”

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ ড. মো. এনায়েত বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরী, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION