মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২.০২ পিএম
  • ৮০ Time View
120

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক।এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।আজ মঙ্গলবার(১৪ জুলাই)দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।মামলার বিবরনে জানাগেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করে।

এসময় ইসলাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে পিতার গলায় কোপ দেয়।পরে তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইসলাইল কাজীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহন শেষে আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। বায় ঘোষনার সময় আসামী আদালতে উপিস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাভোকেট এম এম জুলকদর বলেন, পিতা হত্যার দায়ে দোষী ব্যক্তিকে(ছেলে) মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমরা সে রায় মেনে নিয়েছি। মৃত্যুদন্ডের জন্য উচ্চ আদালতে আপিল করবো।আসামী পক্ষের আইনজীবী আবু তালেব শেখ বলেন, বিজ্ঞ বিচারক যে রায় দিয়েছে আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো। আশাকরি সেখানে আমার মক্কেল ন্যায় বিচার পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION