রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২.৫২ পিএম
  • ২৩০ Time View
266

কালের খবরঃ

গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ২৭ শিশু হাম উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।এ পর‌্যন্ত জেলায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক কন্যা শিশু সম্প্রতি মারা গেছে। আর ৩ জনের হাম পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে, জেলার বিভিন্ন বাড়ীতে হাম আক্রান্ত বা উপসর্গের শিশু রয়েছে বলে জানাগেছে। তারা বাড়ীতে হামের চিকিৎসা করাচ্ছেন।সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪জন ও মুকসুদপুরে ৬জন আক্রান্ত হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকী ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে। আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হচ্ছে।আমাদের এখানে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। প্রয়োজনে আরো সিট বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION