বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১৮ পিএম
  • ১৭৯ Time View
195

কালের খবরঃ
গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী সভা করেছেন। আজ রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক মোঃ ফিরোজ খান এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. কে এম বাবর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর পরিচালিত গণহত্যা ও পৈশাচিক কর্মকান্ডের ইতিহাস তুলে ধরেন।
বক্তরা বলেন, জামায়াতের নৃশংসতা জাতির জন্য এক কালিমা। তারা কখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। আমরা তাদের সঙ্গে থাকতে পারি না। জামায়াতের কোনো ধরনের জোটকে মেনে নেওয়া সম্ভব নয়। তাই সবাই স্বাধীনতার সপক্ষের শন্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদেও বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় গর্ব। তাদের এই সমর্থন আমার জন্য এক বিশাল প্রেরণা। আমি তাঁদের মর্যাদা রক্ষা এবং কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সভায় জেলার বিভিন্ন উপজেলা কমান্ডের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION