শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে পোষ্টাল ভোট দিবে ৯৯৯৮জন। এর মধ্যে কারাগারের ৩৩ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ১০১ Time View
47

কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১০ হাজার ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ৩৩ জন কয়েদি পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এই ৩৩ জন কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন, যাদের মধ্যে ২২ জন নারী কয়েদি। এর মধ্যে ৫ জন নারী কয়েদি এবং বাকি ২৮ জন পুরুষ কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ এবং ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট কারাগারে এসে পৌঁছায়নি। তবে, ব্যালট পৌঁছালে আমরা কারাগারের ভিতরে দুটি গোপন বুথ তৈরি করব, যাতে কয়েদিরা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন।”
এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান, জেলায় মোট ৯,৯৯৮ জন ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এবং কারাগারে আবদ্ধ কয়েদিরা অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পেপার এসে পৌঁছায়নি। ব্যালট আসলে নির্ধারিত তারিখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION