রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২.০৬ পিএম
  • ১৯ Time View
30

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে তিন জন নিহত ও আহত হয়েছেন আরো অন্ততঃ ৩০জন। মারাত্মক আহত ১৬ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাঁদে পড়ে যায়।এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এসময় আহত হন আরো অন্ততঃ ৩০ জন।পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশিচত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION