বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

ত্রোয়দশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেতে চায় এমএইচ খান মঞ্জু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩.২১ পিএম
  • ৩২১ Time View
151

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও  জেলা পরিষদ চেয়ারম্যান  এমএইচ খান মঞ্জু  গোপালগঞ্জের বর্তমান ও সাবেক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের  সাথে এক মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি বিগত সরকারের আমলে নিজের ওপর নির্যাতন এবং নিপীড়নের বর্ণনা দেন এবং কীভাবে তিনি সেই পরিস্থিতি মোকাবিলা করেছেন, সে বিষয়েও আলোচনা করেন। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় তার নিজ বাসভবনে এই মত বিনিময় সভা করেন।

এমএইচ খান মঞ্জু তার বক্তব্যে বলেন, আমি গোপালগঞ্জ-২ আসন থেকে আগামী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। বিগত দিনে, আমি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নতি করেছি। যদি আমাকে আবার সুযোগ দেয়া হয়, তাহলে আমি আমার নির্বাচনী এলাকায় আরও বেশি উন্নয়নমূলক কাজ করব।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমি আশাবাদী যে, বিএনপির মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিবে। তবে, যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, আমি দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেব এবং নির্বাচনে অংশগ্রহণ করব না।

এছাড়া, তিনি গোপালগঞ্জে আগামী সংসদ নির্বাচনের প্রচারণা নিয়ে মন্তব্য করে বলেন, আমি বিভিন্ন গ্রামে যাচ্ছি। সেখানকার মানুষ আমাকে জড়িয়ে ধরে আমার সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করছেন।  আমাকে ভালো না বাসলে কেউ কাউকে জড়িয়ে ধরতো না।  তাই আমি মনে করি দল আমিাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হবো।  আর  নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য  নিজেকে আত্মনিয়োগ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION