শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কোটালীপাড়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫১জন কর্মী, গ্রাহকদের ভোগান্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১.২৭ পিএম
  • ৩১২ Time View
141

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটিতে যাওয়ায় উপজেলার শত শত গ্রাহক পড়েছেন বিদ্যুৎ সমস্যায়। এই দাবিগুলির মধ্যে রয়েছে, অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধ, ও কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। এর ফলে, এলাকার গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ থমকে গেছে।

কোটালীপাড়া পল্লী বিদ্যুতের অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯৫ জন কর্মী ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহককে সেবা দিয়ে আসছিলেন, কিন্তু গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১ জন কর্মী কাজে অনুপস্থিত রয়েছেন। এতে করে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সমস্যা বেড়ে গেছে, যার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ জানান, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি, কিন্তু কোন কর্মী না থাকার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত এর সমাধান চাই।

অন্যদিকে, ইমরানুর রহমান বলেন, আমাদের এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। খামারে বিদ্যুৎ দরকার, কিন্তু অফিসে যোগাযোগ করে কাউকেই পাচ্ছি না। যদি দ্রুত বিদ্যুৎ না আসে, আমাদের খামারে ব্যাপক ক্ষতি হবে।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, আমাদের অফিসে মোট ৯৫ জন কর্মী রয়েছে, যার মধ্যে ৫১ জন কর্মী বর্তমানে গণছুটিতে রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান রয়েছেন, যারা সাধারণত বিদ্যুতের সমস্যা সমাধান করেন। তবে আমরা আশা করছি, সরকার আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে কর্মীরা কাজে ফিরে আসবেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION