সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

পেট্রোলের দোকানে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির প্রায় কোটি টাকা, আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩.৪৩ পিএম
  • ৫৬৩ Time View
197

কালের খবরঃ

গোপালগঞ্জে শাহ আলম ভূঁইয়ার পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন মাস্টারসহ আগুনের তাপে দুই জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবী আগুনে তার প্রায় কোটা টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মহাসড়কের বিজয়পাশা এলাকায় প্রায় দেড় ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে সড়কের উভয়পাশে বিপুল সংখ্যক যানবহন আটকা পড়ে।বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে পুড়ে ছাই হয় শাহ আলম ভূঁইয়ার তেলের দোকান। আগুন নিয়ন্ত্রণের পর সড়কে যান চলাচল শুরু হয়।আগুনের উত্তাপে আহত গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক ও ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়াকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক শাহ আলম ভূঁইয়া জানিয়েছেন, তিনি দোকানে পেট্রোল, মবিল, ডিজেল ও অকটেন বিক্রি করেন। তার দোকানে নগদ ৮৩ হাজার টাকা, আনুমানিক ২৩ লাখ ৬৮ হাজার টাকার মোবিল ও ২০০ লিটারের জ্বালানী তেল ভর্তি  ৬০ থেকে ৬৫ ব্যারেল পেট্রোল, অকটেন ও ডিজেল ছিলো। এতে তার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই ব্যবসায়ীর পিতা জুলফিকার ভূঁইয়া বলেন, দোকানের গ্যালনে ড্রাম থেকে পেট্রোল ঢালার সাথে সাথে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন দোকানে থাকা অন্যান্য ব্যারেলে আগুন ধরে যায়। এতে দোকানে মজুদ থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা প্রচন্ড তাপদাহের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সময় মতো তারা ঘটনাস্থলে চলে আসায় আশপাশে ঘরে আগুন লাগতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION