শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

পানিতে ডুবে শিশুর মৃত্যু বাড়ছে ।কোটালীপাড়ায় প্রাণ হারালো অয়োন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮.১৪ পিএম
  • ২২৭ Time View
42

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে পানিতে ডুবে প্রায়ই ঘটছে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা । এবার কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামে পানিতে ডুবে প্রাণ হারালো অয়োন ঢালী নামে তিন বছরের এক শিশু।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। নিহত অয়োন ঢালী ওই গ্রামের নারায়ণ ঢালীর ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অয়োন বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গ্রামের অধিকাংশ বাড়ির পাশেই পুকুর বা খাল থাকায় শিশুদের পানিতে পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। অভিভাবকদের সামান্য অসতর্কতায় ঘটছে বড় দুর্ঘটনা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে পানিতে ডুবে বহু শিশুর মৃত্যু ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির পাশে পুকুর-খালে বাঁশের বেড়া দেওয়া বা অন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION