মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কুকুরের তাড়া খেয়ে গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ৩৬৪ Time View
136

কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া এলাকায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

পরে আত্মীয়স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION