শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫, ২.৫৪ পিএম
  • ২৫৯ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষ রোপন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

“প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি হরতকি চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয়তা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION