বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

কোটালীপাড়ায় ১১টি পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ৩৮০ Time View
174

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাদ্রাসা, মন্দিরসহ ১১টি প্রতিষ্ঠানের পুকুরে ৭শত ৮২ কেজি রুই,কাতলা,মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২১জুন) সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম, সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল  হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা  সিনিয়র  মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ  বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়নাদুয়ারী জাল দিয়ে মাছ ধরা বদ্ধ করাসহ সরকারি খাল ও জলশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমারা দেশীয় মাছ রক্ষা করতে পারি।এ ছাড়াও মৎস্য অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সব বিষয় যদি আমরা মেনে চলি তা হলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। সাথে সাথে যে মাছের পোনাগুলো আমরা বিভিন্ন খালে বিলে অবমুক্ত করছি সে গুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION