রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রতিষ্ঠার পর এই প্রথম গোবিপ্রবিতে কোরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ৮.৩১ পিএম
  • ২৩৫ Time View
48

গোবিপ্রবি প্রতিনিধিঃ

ঈদুল আজহা পালনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী  বাড়ি ফিরে গেলেও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে থেকে যান। তাদের জন্য  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কোরবানির আয়োজন করেন। পবিত্র ঈদুল আজহার দিনে  তাদের জন্য গরু ও ছাগল কোরবানি দেন তিনি।পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে দলে দলে অধিকাংশ শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও জীবনের নানা সমীকরণে, স্বপ্ন পূরণের তাগিদে অনেকেই থেকে যান চিরচেনা ক্যাম্পাসে। পাশাপাশি অনেক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ উদযাপন করেছেন। ফলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন ও কোরবানির আয়োজন করেন স্বয়ং উপাচার্য। গোবিপ্রবির ইতিহাসে এই প্রথম কোনো উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করে কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করলেন।

শিক্ষার্থীরা তাকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে। শিক্ষার্থীরা বলেন,আমরা মনে করি একজন অভিভাবক হিসেবে ভিসি স্যার আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করেছেন। আমরা সবাই আনন্দকরে খেয়েছি। যা প্রশংসার দাবিরাখে। স্যারের আন্তরিকতায় আমরা মুগ্ধ। এর আগে আজ শনিবার (৭জুন)সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর।। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্যের বাসভবনে সেমাই ও কাবাবের আয়োজন করা হয়।জানতে চাইলে অধ্যাপক শেখর বলেন, নানাবিধ কারণে বেশকিছু শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন যেন ফ্যাকাসে না হয় তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION