রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ কেস রেজিস্ট্রারে ইনজুরি প্রতিবেদন ঘষামাজার দায়ে সাবেক আরএমও ফারুকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬.৪২ পিএম
  • ৪৪৩ Time View
109

কালের খবরঃ

গোপালগঞ্জ আড়াইশ’শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসারের ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৮মে) মামলা ২টি দায়ের করেন দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আল আমিন হোসেন।

মামলার বিবরনে জানাগেছে, হাসপাতালের সাবেক আরএমও ডা.ফারুক আহমেদ টাকার বিনিময়ে পুলিশ কেস রেজিস্ট্রারের ইনজুরি প্রতিবেদন ঘষামাজা করে তথ্য বিকৃত করতেন।পরে সার্টিফিকেট দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে সহযোগিতা করতেন।মামলা ২টিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে দুদক।

প্রথম মামলার বিবরণে আরো জানাগেছে, বিগত ২০২৩ সালের ১৪ জুন সদর উপজেলার গোবরা গ্রামের মোঃ আমিনুর চৌধূরী (৪০) শরীরে জখম নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নেন।ওই দিন জরুরী বিভাগের চিকৎসক ডা. সাইফুল ইসলাম জখমের সার্বিক বিবরণ  পুলিশ কেস রেজিস্ট্রারে অন্তভূক্ত করেন। পরে আমিনুর চৌধূরীর ভাই মামলার  ২নং আসামি স্বাধীন চৌধূরী হাসপাতালের আরএমও ডা.ফারুক আহমেদকে প্রভাবিত করেন।আরএমও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে পুলিশ কেস রেজিস্ট্রার ঘষামাজা করেন। সরবরাহ করেন তথ্য বিকৃত করে মিথ্যা ও জালিয়াতিপূর্ন প্রতিবেদন । সেখানে সাধারণ আঘাতকে গুরুতর আঘাত মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানে আরএমও মিথ্যা ধারায় মামলা করার সুযোগ করে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার বিবরণে বলা হয়েছে।

দ্বিতীয় মামলার বিবরণে জানাগেছে, গত ২০২৩ সালের ২৬ এপ্রিল তানিয়া সুলতানা নামে এক নারী গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকৎসক ডা. আশিকুজ্জামানের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।ওই নারী ওই বছরের ১৯ জুলাই অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদী আরএমও ডা. ফারুক আহমেদকে ম্যানেজ করেন। আরএমও পুলিশ কেস রেজিস্টার ঘষামাজা, নতুন লেখা সংযোজন ও অন্য রোগীর এক্সরে আইডি ব্যবহার করে মিথ্যা ইনজুরি প্রতিবেদন সরবরাহ করেন। এভাবে ওই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আল আমিন হোসেন বলেন, চলতি বছরের শুরুতেই আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হাসপাতালটির সাবেক আরএমও ডা. ফারুক আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশ দেয়। প্রধান কার্যালয়ের নির্দেশে মামলা ২টি আজ বৃহস্পতিবার দায়ের করা হয়েছে বলে দুদকের ওই কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION