শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে, এটি দেশের সম্পদ পাহারা দিবে – বিএসসিএল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৯.২৬ পিএম
  • ৫৩৫ Time View
42

কালের খবরঃ

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ও হবে। সেই কার্যক্রমও আমরা হাতে নিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপন করা হবে। তবে এই স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইট হবে না। এই স্যাটেলাইট ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত জিনিসপত্র আমাদের দেখাবে।

শনিবার (৬আগস্ট)  বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের আনাচে কানাচে কমিউনিকেশনের আওতায় নাই, সব কিছু আমরা দেখতে পারি না। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রধানমন্ত্রী একটা বিরাট সমুদ্র অঞ্চল এনে দিয়েছেন, বাংলাদেশের সাথে সংযুক্ত করেছেন। বাংলাদেশ আইনাগত ভাবে ওই সম্পাদের অধিকারী। এতো বড় একটা অঞ্চল শুধু আনলেই তো হবে না, এটা দেখভাল করতে হবে। এসব সম্পদ অন্য কেউ  হরণ করে না নিয়ে যায়, চুরি কিংবা ডাকাতি করে নিয়ে না যায়। বঙ্গবন্ধু স্যালেলাইট-২ হবে এ অঞ্চল পাহারা দেয়া।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্যাটেলাইটের গোড়াপত্তন করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। তাঁর নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উক্ষেপন করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী এর জন্য গর্বিত। আর তাঁর নামে এমন এটি বিশাল প্রজেক্টে কাজ করতে পেরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

এর আগে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফোত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা-ই-রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ড. জাহাঙ্গীর আলম, ব্রি. জে. ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির, কোম্পানি সচিব (উপ সচিব) মোঃ রফিকুল হক উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION