মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ

গোপালগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫১ পিএম
  • ৩৩১ Time View
oplus_1024
48

কালের খবরঃ

গোপালগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সদর উপজেলার গোবরা লঞ্চঘাট গ্রামের মাশরুম চাষী কামরুজ্জামান কাজীর বাড়ির আঙ্গিনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ খামারবাড়ি এ মাঠ দিবসের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন  গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আঃ কাদের সরদার।বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু এবং  গোপালগঞ্জ সদর উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া খাতুন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি প্রকৌশলী মোঃ শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, কৃষক আকরামুজ্জামান গাজী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।মাঠ দিবসে মাশরুম চাষে আগ্রহী গোবরা গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ  নেন।

গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আঃ কাদের সরদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাশরুমের মধ্যে প্রচুর ভিটামিন, মিনারেল ও খাদ্য উপাদান রয়েছে। এটি ক্যান্সার, টিউমার প্রতিরোধ করে।এছাড়া ডায়াবেটিস, এলার্জি ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে ।মানবদেহের জন্য মাশরুম খুবই উপকারী । মাশরুম চাষ সম্প্রসারিত হলে পুষ্টির উন্নয়ন ঘটবে। অল্প জায়গার মধ্যে লাভজনক মাশরুম চাষ করা সম্ভব। মাশরুম চাষ করে দারিদ্র্য হ্রাসকরণ  সম্ভব বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION