মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্ধোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ২.১৭ পিএম
  • ৩৮৮ Time View
95

কালের খবরঃ

গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এ মেলার আয়োজন করে।”বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধি করি বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাহারুল ইসলাম বক্তব্য রাখেন।

ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, বৃক্ষপ্রেমি সোটাইটির সভাপতি প্রফেসর সরদার নূর ইসলাম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলিত গোপালগঞ্জের মো. শফিকুল ইসলাম রানা বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা, সকলকে গাছ পোরনে উৎসাহিত করেন।পৌরপার্কে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী এ মেলায় ২০ টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। মেলা চলবে আগামী ২৪ জুলাই বুধবার পযর্ন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION