কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর চাপতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ আজাদুর রহমান জানান, ভোরে মহাসড়কের ওপর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, কোন গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION