কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয়দের সূত্রে আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শহরতলির ঘোষেরচর এলাকার মাঠে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।
পরে রাতে টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION