মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আগারী ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া আসামিরা হলো,মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্যার দুই ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানা সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুরের আগারী ব্রিজের সামনে অভিযান চালায়।এসময় ওই তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION