শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পুকুর থেকে মাদকাশক্ত যুবকের লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে বিপিএল ফুটবলের উদ্বোধনী ম্যাচে সিটি ক্লাবের দাপুটে জয় আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৫৪ এএম
  • ১৬ Time View
27

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আগারী ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া আসামিরা হলো,মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্যার দুই ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।

মুকসুদপুর থানা সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুরের আগারী ব্রিজের সামনে অভিযান চালায়।এসময় ওই তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন  বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION