বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১.৫৩ পিএম
  • ২৩ Time View
33

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার দুই দিন পর রাগে এবং ক্ষোভে আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী।

গত সোমবার (১৩ জুলাই) রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে গত বুধবার (১৫ জুলাই) উকিলের মাধ্যমে নোটারি পাবলিক করে তাকে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। এরপর থেকে স্বামী শাহ আলম শেখ (বাবু) ও দুই সন্তানকে নিয়ে ওই ঘরেই বসবাস করে আসছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। তাসলিমার অভিযোগ, স্বামী প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করতেন।এরই জেরে গত সোমবার রাতে আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে আগুন ধরিয়ে দেন শাহ আলম। পরে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার দুই দিন পর বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলম শেখকে তালাক দেন তাসলিমা খানম।তাসলিমা খানম অভিযোগ করে বলেন, স্বামী শাহ আলম যা রোজগার করেন, তার বেশিরভাগই মাদক সেবনে ব্যয় করেন। তিনি সংসারের ভরণ-পোষণ দেন না, বরং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই আমাকে মারধর করেন। যে ব্যক্তি নিজের বসতঘরে আগুন দিতে পারে, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, অনেকবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ঘরে আগুন দেওয়ার ঘটনায় সে সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আদালতে গিয়ে আইনানুগভাবে তাকে তালাক দিয়েছি।

এ বিষয়ে শাহ আলম শেখের (বাবু) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোনো স্থাপনায় আগুন দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION