মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১.৩৪ পিএম
  • ১৪২ Time View
162

কালের খবর ডেক্সঃ

গত কয়েক দিনের টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পানি বাড়িঘরে ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি কার্যকর না থাকায় বা পানি নিষ্কাশন না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।

পৌরসভার পোদ্দারের চর, নিলার মাঠ, গোবরা, মিয়াপাড়া, নিচুপাড়া, বটতলা, মাষ্টারপল্লীসহ শহরের বেশ কয়েকটি এলাকায় বাড়ি ঘরের সামনের সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এসব এলাকার অধিকাংশ বাড়িতে বৃষ্টির পানি ঘরে প্রবেশ করেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরে ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই, আবার কোথাও ড্রেন থাকলেও তা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে না। ফলে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সড়কে উপচে পড়ছে এবং তা বাড়িঘরেও প্রবেশ করে বসবাসের পরিবেশকে অনুপযোগী করে তুলছে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে, জেলার গ্রামাঞ্চলেও টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনমজুর ও শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারেননি। বিলে যেতে পারেননি মৎস্যজীবীরাও। ফলে তাদের আয়-রোজগার ব্যাহত হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজি চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। তবে চলতি মৌসুমের পাট চাষের জন্য এই বৃষ্টি উপকারী হয়েছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION