শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭.৫৮ পিএম
  • ২ Time View
3

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোনো একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেকটি পরিবারের অভিভাবকরা উদ্যোগ নিলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

আজ শনিবার  (২২ আগস্ট)    বিকেলে গোপালগঞ্জ জেলা ওলামা দলের আয়োজনে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে ‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতি শুক্রবার নামাজের আগে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ-মাদ্রাসায় বেশি মানুষ নামাজ পড়তে আসে। তাই ওই দিন সবাইকে মাদক নির্মূল বিষয়ে বয়ান দিলে সব শ্রেণির মানুষ আরও সচেতন হবে। আর সমাজ অনেকটাই উপকৃত হবে।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION