শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার ক্রয়ক্ষমতা কমায় স্থবির আবাসন বাজার নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ

মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪.৫১ পিএম
  • ১১৯ Time View
135

কালের খবর ডেক্সঃ
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ শহরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার নূর মোঃ মঞ্জুকে আটক করেছে পুলিশ।আজ রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আসা মাদকের অর্থ লেনদেন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতেই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION