মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬.৪০ পিএম
  • ৭৩ Time View
98

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০১ নং কক্ষে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এসময় তিনি বলেন, মুখ হচ্ছে মানুষের মনের আয়না। কেননা মনের অবস্থা বোঝা যায় মুখের এক্সপ্রেশনে। সেজন্য একজন ব্যক্তি ভালো নাকি খারাপ তা বোঝার জন্য তার বিহেভিয়ার প্যাটার্ন পর্যবেক্ষণ করা জরুরি। কারণ মানুষের মন দেখা যায় না। যদিও বলা হয় ব্যবহারে বংশের পরিচয়। তবে আমরা এর মাধ্যমে বংশের নয় বরং ব্যক্তি সম্পর্কে ধারণা পেতে পারি। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ব্যক্তির এক্সপ্রেশন সুন্দর না হলে, সুন্দর করে কথা বলতে না পারলে, কেউ তাকে মূল্যায়ন করতে চায় না। আবার ভালো কিছু করতে চাইলে আমাদের ভালো মানুষ হতে হবে। চিন্তা ভাবনা ভালো হতে হবে। সেকারণে আমাদের আত্মশুদ্ধির সঙ্গে আত্মসমালোচনাও প্রয়োজন।  পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION