কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে। আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর পিতা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। এ সময় ভ্যান চালক রিয়াজুল শেখ ফুসলিয়ে আমার কন্যাকে মন্দিরের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Design & Developed By: JM IT SOLUTION